SW News24

পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে হবে
পরিবেশ সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমানো এখন সময়ের দাবি। ক্রমাগত ব্যক্তিগত গাড়ি বৃদ্ধির ফলে তীব্র যানজটের পাশাপাশি বায়ুদূষণও চরম মাত্রায় পৌঁছাচ্ছে। পরিবেশের এই বিপর্যয় ও নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

সড়কে গাড়ির সংখ্যা কমলে কার্বন-ডাই-অক্সাইডসহ অন্যান্য ক্ষতিকর গ্রিনহাউস গ্যাসের নির্গমন উল্লেখযোগ্য হারে কমে। ঘন ঘন হর্ন ও গাড়ির কালো ধোঁয়া কমে যাওয়ায় শহরের বায়ুর মান উন্নত হয় এবং শব্দদূষণজনিত স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জীবাশ্ম জ্বালানির অপচয় রোধ হয়, যা দেশের সামগ্রিক অর্থনীতি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে।

২২ সেপ্টেম্বর বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। যা প্রতিবছর বিশ্বজুড়ে নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে পালিত হয়। পরিবেশ দূষণ হ্রাস, যানজট নিয়ন্ত্রণ এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্বব্যাপী এই সচেতনতা তৈরি করা হয়।

জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে ব্যক্তিগত গাড়ি চালানোর ফলে অতিরিক্ত মাত্রায় গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয়, যা জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। ব্যক্তিগত গাড়ি থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর ধোঁয়া বায়ুর গুণমান মারাত্মকভাবে নষ্ট করে। গাড়ি কমলে বাতাসে এসব বিষাক্ত গ্যাসের পরিমাণ কমে যায়।

অতিরিক্ত ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ফলে শহরের বায়ু দূষণ ও তীব্র যানজট সৃষ্টি হয়। এই দিনে নাগরিকদের ব্যক্তিগত গাড়ি বাদ দিয়ে পায়ে হেঁটে, সাইকেলে বা গণপরিবহনে যাতায়াতে উৎসাহিত করা হয়। পরিবেশবান্ধব গণপরিবহন এবং হাঁটা বা সাইকেল চালানোর সুবিধা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়।

৭০-এর দশকে ইউরোপে প্রথম এই ধারণার সূচনা হলেও, প্রাতিষ্ঠানিকভাবে ১৯৯৮ সালে ফ্রান্সে এটি জাতীয়ভাবে উদযাপিত হয়। পরবর্তীতে ২০০০ সালে ইউরোপীয় কমিশন এটিকে একটি স্বতন্ত্র দিবস হিসেবে স্বীকৃতি দেয় এবং এটি আন্তর্জাতিক রূপ পায়। বাংলাদেশে প্রথম ২০০৬ সাল থেকে বেসরকারি উদ্যোগে এই দিবসটি পালন করা শুরু হয়। পরবর্তীতে ২০১৬ সাল থেকে সরকারিভাবে সহ বিভিন্ন অংশীজনদের সাথে নিয়ে দিবসটি নিয়মিত উদযাপন করা হচ্ছে। পরিবেশবান্ধব ও টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য এই দিবসটি একটি বড় অনুস্মারক হিসেবে কাজ করে।

ব্যক্তিগত গাড়ি রাস্তায় বেশি জায়গা দখল করে কিন্তু বহন করে কম যাত্রী। এর ফলে তীব্র যানজট সৃষ্টি হয়। গণপরিবহন বা হাঁটার অভ্যাস বাড়ালে সড়কের ওপর চাপ কমে। ছোট দূরত্বের পথগুলোতে ব্যক্তিগত গাড়ি বর্জন করে হাঁটা বা সাইকেল চালানোর অভ্যাস তৈরি করলে হৃদরোগ, স্থূলতা এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে। যানজট এবং উচ্চ হর্নের কারণে সৃষ্ট মানসিক চাপ ও বিষণ্ণতা থেকে নাগরিকরা মুক্তি পান।

বিশ্বের বহু দেশেই এবং অধিকাংশ রাজধানীতে গাড়িমুক্ত হাঁটার সড়ক যেমন আছে, তেমনি থাকে ফুটপাত। স্বল্প দূরত্বে হাঁটার সুযোগ নগরে চলাচলে স্বস্তি যেমন বাড়ায়, তেমনি তা স্বাস্থ্যকরও। আমাদের দেশে সড়ক অনুপাতে ফুটপাতের পরিমাণ খুবই কম। আবার যেটুকু আছে, সেটুকুও অবৈধ স্থাপনা ও ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করার কারণে দখল করে রাখে। সে জন্য ফুটপাত ব্যবহার করা সম্ভব হয় না।

শহরের ফুটপাতগুলোকে দখলমুক্ত ও ছায়াযুক্ত করা এবং সাইকেল চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা প্রয়োজন। শহরগুলোকে গাড়ির আধিপত্য থেকে মুক্ত করে মানুষের উপযোগী ও বাসযোগ্য করে তোলার তাগিদ দেওয়া হয়। মানুষের ব্যক্তিগত গাড়ির প্রতি ঝোঁক কমানোর জন্য নিরাপদ, আরামদায়ক ও সময়সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করা।

একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরী গড়ে তুলতে আমাদের প্রতিদিনের যাতায়াতে সচেতন হতে হবে। ছোট দূরত্বে ব্যক্তিগত গাড়ির বিকল্প খোঁজার মানসিকতা তৈরি করতে হবে। পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়তে ব্যক্তিগত গাড়ির বিকল্প হিসেবে মানসম্মত গণপরিবহন ব্যবস্থা এবং হেঁটে বা সাইকেলে চলাচলে উৎসাহিত করা প্রয়োজন।

একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও সুস্থ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের প্রত্যেকেরই উচিত ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব জীবনযাত্রায় অভ্যস্ত হওয়া।

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে -আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান বলেছেন,  মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে মাদক প্রতিরোধে এগিয়ে আসতে হবে ।

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ ,সার,গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।  তিনি আরো বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত  করতে সৌর বিদ্যুৎ ও সোলার প্যানেল ব্যবহারের উপর সকলকে উৎসাহিত করতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন মন্ত্রী।

মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো: আব্দুল আলীম, ১ আসনের সংসদ সদস্য মো: মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক গোলাম মো: বাতেন।

মতবিনিময় সভায় জেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, আহত জুলাইযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ১৭ পিস ইয়াবাসহ মুদি দোকানের মালিকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

১৪ সেপ্টেম্বর ​রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে  অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক হয়। আটককৃতরা হলেন, কাশিমনগর এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) এবং চা ও মুদি দোকানদার সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬)।  অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চা ও মুদি দোকানের আড়ালে গভীর রাত পর্যন্ত গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর ​সোমবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের সময় ওজনে কারচুপি ও নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল বিক্রয় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিলার মোঃ মাজাহারুল ইসলামকে  ১০ হাজার টাকা এবং মির আজিজুর রহমানকে ১০ হাজার টাকা মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ​অভিযান পরিচালনাকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ, ইউনিয়ন পরিষদের সদস্যগণ, পুলিশ ও আনসার সদস্য সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

​এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, সরকারি সহায়তা বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। সাধারণ মানুষের হক রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরা প্রতিনিধি :জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা -১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে।

মঙ্গলবার  (১৫ সেপ্টেম্বর) মাগুরা কেশব মোড় এলাকায় এই দৃশ্য চোখে পড়ে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করছেন শ্রমিকেরা।

গত ৬ আগস্ট রাতে বাড়িটির প্রধান ফটকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রায় এক মাস পর সংস্কারকাজ শুরু হওয়ায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাড়িটির বাইরের দেয়ালে রঙের কাজ চলছে। শ্রমিকেরা ভবনের বিভিন্ন অংশে কাজ করছেন। তবে সংস্কারকাজ চলাকালে বাড়িতে সাকিবের পরিবারের কোনো সদস্য বা ঘনিষ্ঠ কাউকে দেখা যায়নি।

কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা ভবনের সংস্কারকাজের দায়িত্ব পালন করছেন। সাকিব আল হাসান দেশে ফিরবেন কি না কিংবা বাড়িতে পরিবারের কেউ আসবেন কি না-এ বিষয়ে তাদের কোনো তথ্য নেই। তাদের ভাষ্য, রঙের কাজ শেষ হওয়ার পর হামলায় ক্ষতিগ্রস্ত সিঁড়িঘর ও জানালার ভাঙা কাচের কিছু অংশও মেরামত করা হতে পারে।

এর আগে গত ৬ আগস্ট রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ভবনের কয়েকটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছিলেন, হামলায় বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

পুলিশের প্রাথমিক ধারণা ছিল, লোহার গেটের ওপর পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়েছিল। তবে ঘটনাস্থলে পেট্রলবোমার কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানিয়েছিল পুলিশ।

এদিকে আওয়ামী লীগের নেতাদের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বর মাসে নেতাদের নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন-এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাগুরার সাবেক সংসদ সদস্যসহ কয়েকজন নেতাও এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।

এ অবস্থায় সাকিব আল হাসানও দেশে ফিরতে পারেন কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা দেখা যাচ্ছে। তবে তাঁর দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

সাকিব আল হাসান ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় তাঁর নামও আসামির তালিকায় রয়েছে। ২০২৪ সালের ২৩ আগস্ট ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় মোট ১৫৬ জনকে আসামি করা হয়। আসামিদের তালিকায় সাকিবের নাম রয়েছে ২৮ নম্বরে।

তবে মাগুরার বাড়িতে বর্তমানে চলা সংস্কারকাজের সঙ্গে সাকিব আল হাসানের দেশে ফেরার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায়  পরিবেশের ভারসাম্য রক্ষায়  নদী পুনরুদ্ধার, মাছের অভয়ারণ্য সৃষ্টি ও প্রকৃতির বিভিন্ন দিক নিয়ে  দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালা সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে। সুইডেন দূতাবাসের সহায়তায়  স্বেচ্ছাসেবী সংস্থা  সিএনআরএস এ কর্মশালার আয়োজন করে। মাগুরা এলজিইডি  মিলনায়তনে  অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আই ইউএন সির প্রশিক্ষক  কাজী জেনিফার আজমিরি,মোঃ তারেক আজিজ, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ। কর্মশালায় জানানো হয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী,জীববৈচিত্র্য, মাছের অভয়ারণ্য, জলজ উদ্ভিদ , বৃক্ষরোপণ,  পাখির আবাসস্থল খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সংরক্ষণের জন্য সিএনআরএস কাজ করছে। এনবিএস এর আটটি মানদণ্ডকে কাজে লাগিয়ে  এটি বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এজন্য নদী খনন করে নদী রক্ষা, মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য অভয়ারণ্য সৃষ্টি ও ও জীববৈচিত্র রক্ষায় মানুষকে বেশি বেশি সচেতন হতে হবে। কর্মশালায় গ্রুপ ওয়ার্ক, ফিল্ড ওয়ার্ক এর পাশাপাশি   সামাজিক জনগোষ্ঠীর প্রধান সমস্যা চিহ্নিত করা, উপযুক্ত পরিসর ও সংযোগ বিবেচনা করে পরিকল্পনা করা, জীববৈচিত্রের উন্নতি নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে বাস্তব সম্মত ও দীর্ঘ মেয়াদে আর্থিকভাবে টেকশই কাজ বাস্তবায়ন, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, সংঘাত ও পারস্পরিক সমঝোতা ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনা পরিবর্তন করা ও দীর্ঘমেয়াদী দায়িত্ব অনিয়মিত পরিকল্পনায় অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। কর্মশালায় আরো জানানো হয়, আমাদের নদী রক্ষা করতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে। নদী দূষণ থেকে  মানুষকে বেশি বেশি সচেতন করতে হবে। নদী দূষণ কম হলে মাছের প্রজনন ক্ষমতা ও অভয়ারণ্য সৃষ্টি হবে। ফলে দেশ হবে স্বনির্ভর। এগুলো রক্ষায় স্থানীয় জনগণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জেলে এবং অন্যান্য অংশীজন  সার্বিকভাবে কাজ করতে হবে।

পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
পাইকগাছায় চাঁদখালীর কৈয়াসিটিবুনিয়া সার্বজনীন দূর্গা মন্দির নিয়ে দীর্ঘদিনের সৃষ্ট বিরোধের অবসান হয়েছে।

১৩ সেপ্টেম্বর রোববার বিকেলে মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের দীর্ঘ প্রচেষ্টায় বিবাদমন দু’পক্ষই সর্বসম্মত ভাবে এখন থেকে শারদীয় দুর্গোৎসব সহ পরবর্তীতে সকল ধর্মীয় অনুষ্ঠান এক সাথে পালনের সিদ্ধান্ত নিয়েছেন। মন্দির কমিটির সভাপতি সরীরন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ,হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়,পৌরসভাস্থ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি মনোহর চন্দ্র সানা, পৌর পূজা উদযাপন পরিষদ সভাপতি বাবুরাম মন্ডল, উপজেলা আহবায়ক কমিটির সদস্য সন্তোষ কুমার সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, কনক চন্দ্র সরকার,জমি দাতার ছেলে অজিত বাইন ও মনোরঞ্জন মন্ডল, মন্দিরের সাবেক সভাপতি গোপাল চন্দ্র বাইন, সম্পাদক মোহিত সরদার, ব্রজেন মন্ডল, অমূল্য বাইন, রনজিৎ কুমার মন্ডল, বাবুল কাগজী, মিন্টু মোড়ল, খগেন্দ্র নাথ বাইন,দীপক বাইনসহ বহু নারী-পুরুষ।

জানা গেছে, ১৯৯৫ সালে স্থানীয় ললিত বাইন, হরেন্দ্র নাথ বাইন ও মনোরঞ্জন মন্ডল পৌনে ৭ শতক জমি সার্বজনীন দূর্গা মন্দিরের নামে কোবলা রেজিঃ করে দেন। সেই থেকে মন্দির প্রতিষ্টা করে পূজা পার্বন হয়ে আসছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিরোধ দেখা দিলে জমি দাতা প্রয়াত ললিত বাইনের ছেলে অজিত বাইন পিতার দানীয় সম্পত্তি অস্বীকার করে মন্দির কমিটির নেতৃবৃন্দের নামে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ,১২৯/২১ দেওঃ,২২৫/২৩, সিআর-১২১৩/২৩ ও সর্বশেষ নির্বাহী কোর্টে ১৪৪ ধারার সহ ৮ মামলা করেন। এসব মামলায় গ্রামের বহু নারী-শিশুদেরও জড়ানো হয়।

অন্যদিকে মন্দির কমিটিও প্রতিপক্ষ অজিত বাইন ও খগেন্দ্র নাথ বাইনের বিরুদ্ধেও পাল্টা ২টি অভিযোগ করেন।

মন্দির কমিটির অভিযোগ,সত্যটা আড়াল করে অজিত বাইন অন্যের বুদ্ধিতে একের পর এক মামলা দিয়ে হয়রানী করে আসছে। তেমনি অজিত বাইনও মন্দির কমিটির বিরুদ্ধে পাল্টা অনুরুপ অভিযোগ করেন। সর্বশেষ পূজা উদযাপন পরিষদের মধ্যস্থতায় দু’পক্ষই এক টেবিলে বসে  কাঁধে কাঁধ রেখে মিমাংসা করে একই সঙ্গে পূজা-পার্বনসহ মিলেমিশে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে। তবে, এ সভায় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ বিরোধ নিস্পত্তিতে অবদান রাখায় বাবুল কাগজী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি উদ্বোধন হয়েছে।

সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবায়েত হোসেন খান, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, কলেজ ছাত্রদলের সভাপতি এজাজ, মাগুরা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক ও বিএনসিসি ক্যাডেটরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাগুরা সরকারি কলেজের  অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশও পরিষ্কার রাখতে হবে। তিনি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এসব উদ্যোগ সফল করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তরুণদের সম্পৃক্ততা ডেঙ্গু প্রতিরোধ আন্দোলনকে আরও কার্যকর করবে বলেও তিনি উল্লেখ করেন।কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ীর বসতবাড়ির বাথরুমের চাল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। গত ১২ সেপ্টেম্বর শনিবার শেষ রাতে পাইকগাছা পৌরসভার সরল ৪ নং ওয়ার্ডের নবপল্লী এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী কনক চন্দ্র ঘোষ (৪১) জানান, পাইকগাছা জিরোপয়েন্টে ঘোষ ডেইরী নামে তাঁর একটি মিষ্টির দোকান রয়েছে। ঘটনার দিন রাতে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রাতের খাবার শেষে আনুমানিক রাত ১ ঘটিকার দিকে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর আনুমানিক ৫ ঘটিকার দিকে তাঁর পিতা ভোলানাথ ঘোষ ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় দেখতে পান বাথরুমের টিনের ছাউনি কাটা। পরবর্তীতে পরিবারের সদস্যরা উঠে দেখেন ঘরের আসবাবপত্র এলোমেলো এবং ওয়ারড্রপের ড্রয়ার খোলা। ড্রয়ারে থাকা ২ টি স্বর্ণের চেইন, ১ টি স্বর্ণের আংটিসহ সর্বমোট আনুমানিক ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং নগদ ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, রাত ১ টা থেকে ভোর ৫  টার মধ্যবর্তী যেকোনো সময় অজ্ঞাত পরিচয় চোর বা চোরের দল টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে এই চুরি সংগঠিত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী কনক চন্দ্র ঘোষ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির।

পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইজিবাইক স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘন ও যাত্রী নামানোকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের দ্রুত হস্তক্ষেপে এবং অভিযুক্ত নেতার বহিষ্কারের পর ইজিবাইক চালকরা আন্দোলন স্থগিত করে পুনরায় স্বাভাবিক চলাচল শুরু করেছেন।

জানা যায়, গত শনিবার দুপুর তিনটার দিকে সোলাদানা থেকে যাত্রী নিয়ে পাইকগাছা কোর্ট মোড় সংলগ্ন ইজিবাইক স্ট্যান্ডে আসেন চালক প্রভাস। এ সময় স্ট্যান্ডের নিয়ম লঙ্ঘনের অভিযোগে স্ট্যান্ডের স্টার্টার মো. রুবেল চালकকে যাত্রী নামিয়ে তার সাথে দেখা করতে বলেন। চালক গাড়ি থামিয়েই স্টার্টারের কাছে চলে গেলে যাত্রীরা ক্ষিপ্ত হন। যাত্রীদের না নামিয়ে স্টার্টারের কাছে যাওয়ার কারণে চালকের সাথে বাকবিতণ্ড শুরু হয়। একপর্যায়ে সেই যাত্রীদের একজন তার ছেলে রুবেলকে ডেকে আনেন। অভিযুক্ত রুবেল সরদার পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি দলবল নিয়ে সংঘবদ্ধভাবে ইজিবাইক স্ট্যান্ডে এসে চালকসহ স্ট্যান্ডের স্টার্টার ও কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারী রুবেলের শাস্তির দাবিতে রবিবার সকালে সোলাদানা-পাইকগাছা রুটের ইজিবাইক চালকরা প্রতিবাদ মিছিল বের করেন এবং সাময়িকভাবে ইজিবাইক চলাচল বন্ধ রাখেন। এর ফলে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়েন।

পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আসলাম পারভেজ এবং সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মো. রুবেল সরদারকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, তিনি বারবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছিলেন এবং দলীয় ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছিল। বিগত দিনে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তিনি কর্ণপাত করেননি।

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কুদ্দুস ও মনিরুজ্জামান মন্টু এবং বিএনপি নেতা মিরাজুল ইসলাম মিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দলীয়ভাবে এই দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের পর ইজিবাইক শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের ধন্যবাদ জানান। পরবর্তীতে তারা তাদের বিক্ষোভ ও কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় স্বাভাবিকভাবে গাড়ি চালানো শুরু করেন, যার ফলে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ওঠে।