সোমবার ● ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক
মাগুরায় আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক

মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদর থানা পুলিশ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে। সোমবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে বাসাবাড়ির পাশাপাশি মাগুরা শহর থেকে ব্যাটারিচালিত ইজিবাইক ও মটর সাইকেল চুরির ঘটনা ঘটে আসছে। পুলিশ বিভিন্ন সময় চুরির ঘটনার জড়িত একাধিক ব্যক্তিকে আটক করে আইনের আওতায় এনেছে। তবে বাসাবাড়িতে চুরির ঘটনা বন্ধ হলেও মাঝে মধ্যে ইজিবাইক চুরির ঘটনা ঘটে আসছে। এবস্থায় পুলিশ সোমাবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সেলিম, রিয়াজুল, আকিদুল, বাবু শেখ, রাতুল, নামে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করে। আটককৃতদের মধ্যে তিনজনের বাড়ি মাগুরায় ও অপর দুইজনের বাড়ি পাবনা ও নড়াইল জেলায়। আটককৃদের নামে থানায় পূর্বে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইকসহ বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
আটককৃতদের আদলতে সোপর্দ করা হয়েছে।






পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার; বাইকসহ রুমমেট পালাতক
মাগুরায় রাজিয়া হত্যা মামলায় হাসান শেখের মৃত্যুদণ্ড
পাইকগাছায় প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা চিংড়ি পোনা জব্দ করে নদীতে অবমুক্ত
পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে 