শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় সুন্দরবন দিবস পালিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় সুন্দরবন দিবস পালিত
১৩৬১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় সুন্দরবন দিবস পালিত

---

এস ডব্লিউ নিউজ:

বিশ্ব ভালোবাসা দিবসে কেবল মানুষকে নয়, প্রকৃতিকে ভালোবাসুন সুন্দরবনকে ভালোবাসুন-এই আহবান জানিয়ে বৃহস্পতিবার খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়। বন অধিদপ্তর, সুন্দরবন একাডেমি, খুলনা প্রেসক্লাবসহ কয়েকটি প্রতিষ্ঠান যৌথভাবে দিবসটি পালন করে।

দিবসটি পালন উপলক্ষে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন, সুন্দরবন বৃহত্তর খুলনা অঞ্চলের ঐতিহ্য ও সম্পদ। এই বন এতদাঞ্চলের মানুষকে মায়ের মতো আগলে রেখেছে। তাই সুন্দরবনকে রক্ষার জন্য এই অঞ্চলের মানুষকেই এগিয়ে আসতে হবে।

---

সুন্দরবন খুলনা অঞ্চলের আশীর্বাদ উল্লেখ করে সিটি মেয়র বলেন, ১৯৮৮ সালের ঘূর্ণিঝড়, সিডর, আইলার মতো প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের সময় এই বন আমাদেরকে রক্ষা করেছিলো। এই বন না থাকলে প্রাণহানি আরো বেশি হতো। কিন্তু আনেকেই না জেনে না বুঝে অবৈধভাবে এই বনের কাঠ কেটে, হরিণ শিকার করে এই বনকে ধ্বংস করছে, এর অনন্য জীববৈচিত্রকে হুমকীর মুখে ফেলছে। তাদেরকে বোঝাতে হবে যে এই বন না থাকলে তোমাদের অস্তিত্বত্ত থাকবে না।

প্রধান অতিথি আরো বলেন, সুন্দরবনকে ঘিরে এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে। যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এই বনকে বিদেশী এবং দেশী পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে পারলে তা এদেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে। তিনি সুন্দরবনে মাস টুরিজমের পরিবর্তে ইকো টুরিজম বাস্তবায়নের জন্য বন কর্তৃপক্ষ এবং বিভিন্ন ট্রাভেলিং এজেন্সির প্রতি আহবান জানান।

খুলনা সার্কেলের বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বশিরুল-আল-মামুন, পেসক্লাবের কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমূখ। স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ।

পরে প্রধান অতিথি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে নগরীর হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিএনপির শ্রমিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপির শ্রমিক সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী
হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সংসদে রাষ্ট্রপতি হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সংসদে রাষ্ট্রপতি
প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণসংবর্ধনা মঞ্চে উঠলেন তারেক রহমান গণসংবর্ধনা মঞ্চে উঠলেন তারেক রহমান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ ; নিহত ৬, আহত দুই শতাধিক শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ ; নিহত ৬, আহত দুই শতাধিক
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ২০, আহত ১৭১ উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ২০, আহত ১৭১
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন, রোহিঙ্গা সহায়তা হ্রাসে উদ্বেগ প্রকাশ বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন, রোহিঙ্গা সহায়তা হ্রাসে উদ্বেগ প্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)