মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
বাংলা ইশারা ভাষার প্রচলন, বাঁক ও শ্রবণ প্রতিবন্ধি ব্যক্তির জীবনমান উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে”বাংলা ইশারা ভাষা দিবস” উপলক্ষে পাইকগাছায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। স্বাগত বক্তৃতা এবং সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। বিশেষ অতিথি ছিলেন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, বিআরডিবি কর্মকর্তা রাজীবুল হাসান, পিআইও ইমরুল কায়েস, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য। বক্তৃতা করেন, ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট সভাপতি প্রজিৎ কুমার রায়, খাদ্য নিয়ন্ত্রক মোঃ হাসিবুর রহমান, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সাংবাদিক আঃ আজিজ ও পূর্ণ চন্দ্র মন্ডল। 






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 