সোমবার ● ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নবাগত ইউএনও হিসেবে মুহাম্মদ আল-আমিন এর যোগদান
পাইকগাছায় নবাগত ইউএনও হিসেবে মুহাম্মদ আল-আমিন এর যোগদান
পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন মুহাম্মদ আল-আমিন। সোমবার সকালে নবাগত এ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। মুহাম্মদ আল-আমিন শরীয়তপুর জেলার সখীপুর থানার মাধুরীসরকার কান্দি গ্রামের সন্তান। তিনি ২০১৭ সালে বিসিএস ৩৫তম ব্যাচের প্রশাসনিক ক্যাডার কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন। তিনি প্রথমে সহকারী কমিশনার হিসাবে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এরপর তিনি ফরিদপুর ও ফরিদপুরের ভাংগা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), পরবর্তীতে ফরিদপুর সদর রাজস্ব সার্কেল কর্মকর্তা হিসাবে টঙ্গি এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা ও রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ২০২১ সালের ৭ সেপ্টেম্বর থেকে অত্র উপজেলায় ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন দায়িত্ব নিযে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন
। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও সহকারী কমিশনার (ভূমি) আফরোজ খশরু শাহীন।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 