শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » শরণখোলার সেই শতবর্ষী ‘রায়েন্দা পুকুর’ সংরক্ষণে হাই কোর্টে মামলা করবে বেলা
প্রথম পাতা » আঞ্চলিক » শরণখোলার সেই শতবর্ষী ‘রায়েন্দা পুকুর’ সংরক্ষণে হাই কোর্টে মামলা করবে বেলা
৩৭৮ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরণখোলার সেই শতবর্ষী ‘রায়েন্দা পুকুর’ সংরক্ষণে হাই কোর্টে মামলা করবে বেলা


 শরণখোলা প্রতিনিধি ; ---বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের শতবর্ষী সেই রায়েন্দা পুকুরটি স্থায়ী সংরক্ষণে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে শরণখোলা পুকুর ও জলাশয় রক্ষা কমিটি এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে পুকুরের পরিবেশ-প্রকৃতি সুরক্ষায় অধ্যুষিত জনগোষ্ঠীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা উপজেলা সদরের পাঁচ সহস্রাধিক পরিবারের একমাত্র পানির উৎস শতবর্ষী পুকুরটিতে দোকান ঘর নির্মাণের ইজারা স্থায়ীভাবে বাতিল, এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন, পুকুরটির ১একর ৩৫ শতাংশ জমি পুনরুদ্ধার, পূর্বে নির্মিত পুকুরের পূর্ব পারের মার্কেট ও উত্তর পারের দখল উচ্ছেদসহ পুকুরটি পুনখনন করে সৌন্দর্য বর্ধণের দাবি জানান।

এসব দাবির পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, ইতিমধ্যে ইজারা গ্রহনকারীদের বিরুদ্ধে আইনী নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া স্থায়ীভাবে ইজারা বাতিল এবং এই অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শিগগিরই হাই কোর্টে রিট মামলা দায়ের করা হবে। রিটে পুকুরটি প্রকৃত সীমানা পুনরুদ্ধার এবং পুর্বে নির্মিত মার্কেটসহ সকল অবৈধ দখল ও  স্থাপনা উচ্ছেদের বিষয়টি উল্লেখ করা হবে।

শরণখোলা পুকুর ও জলাশয় রক্ষা কমিটির আহবায়ক এম এ রশিদ আকনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসেদর সাবেক কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, আওয়ামী লীগের সহসভাপতি মেজবাহ উদ্দিন খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, সুন্দরবন সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি এম ওয়াদুদ আকন, শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।

উল্লেখ্য, শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারে জেলা পরিষদের খননকৃত শতবর্ষী পুকুরটির দক্ষিণ পার ভরাট করে মার্কেট নির্মাণের জন্য ২০২২ সালের ১৭জুলাই কতিপয় প্রভাবশালীর নামে ইজারা বন্দোবস্ত দেয় বাগেরহাট জেলা পরিষদ। এর প্রায় এক বছর পরে চলতি বছরের ২০ জুন এসংক্রান্ত একটি পত্র শরণখোলা উপজেলা নির্বাহী কর্মবর্তার কার্যালয়ে আসার পরে বিষয়টি প্রকাশ পায়। ওই পত্রের সূত্র ধরে পুকুরটি রক্ষার সার্থে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইজারা স্থগিত করে জেলা পরিষদ। পরবর্তীতে পুকুরটি রক্ষায় এগিয়ে আসে বাংলাদেশ পরিবশে আইনবিদ সমিতি (বেলা)।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)