মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নাশকতা, মাদক ও সাজাপ্রাপ্তসহ অন্যান্য মামলায় আটক - ১২
পাইকগাছায় নাশকতা, মাদক ও সাজাপ্রাপ্তসহ অন্যান্য মামলায় আটক - ১২
পাইকগাছা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি, নাশকতা মামলা ও মাদক ব্যবসায়ী সহ অন্যান্য মামলায় ১২ জনকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, আটককৃতরা হলো, চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের শামছুর সরদারের ছেলে ইমরান হোসেন, সে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে আটক করা হয়েছে। সাজাপ্রাপ্ত অপরজন হলো, গদাইপুর ইউনিয়নে মৃত শেখ নেছার আলীর ছেলে শেখ অজিয়ার রহমান। অন্যদিকে পুলিশের গাড়িতে ককটেল হামলার ঘটনায় আটককৃত হলো, বিরাশী গ্রামের আবুল হোসেন মোড়ল এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫) ও হরিদাশকাটি গ্রামের মৃত জহুর মালীর ছেলে মোঃ মান্নান মালী (৪৫)। এছাড়াও ১শত পিচ ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ। তারা হলো, কমলাপুর গ্রামের মোঃ রাহাজান আলীর ছেলে আল-আমীন ওরফে আরিয়ান (২৫) ও একি গ্রামের মোঃ কামরুজ্জামান এর ছেলে মোঃ আরিফুজ্জামান রায়হান (২০), তাদের উভয়কে কমলাপুরের মুজিবুর রহমান গাইন এর বাড়ি সংলগ্নে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়কালে হাতেনাতে আটক করেছে থানা পুলিশ।তাছাড়াও
উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মোঃ আবুল কাসেম এর ছেলে মোঃ বায়েজিদ পাড় (২৭) ও একি গ্রামের কোমর উদ্দিন পাড় এর ছেলে মোঃ বশির পাড় (২৮), কে শ্রীকন্ঠপুর এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয়কালে ৫০’গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পরোয়ানায়ানাভুক্ত ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আটক সকলকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।






এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা 