শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
৩৪৭ বার পঠিত
রবিবার ● ২৪ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শীতার্তদের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

পাইকগাছায়  ঠাণ্ডা হিম হিম বাতাস আর ঘন কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতায় অসহায় দুস্থ নিম্ম আয়ের মানুষ কাবু হয়ে পড়েছে---। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। শনিবার রাতে উপজেলা প্রশাসনের কয়েকটি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে উপজেলার পাইকগাছা পৌরসভার শিববাটি নদীর চরভরাটি এলাকার ও লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা আবাসন প্রকল্পের দুস্থ ও অসহায় বাসিন্দাদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই উপহার জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন মহোদয়ের নির্দেশনা মোতাবেক আপনাদের পাশে দাঁড়াতে এই উপহার প্রদান করছি। এ সময় তিনি সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে বিত্তবানদেরও সহমর্মিতার হাত বাড়িয়ে এসকল অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আহ্বান জানান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ ও শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা সহ অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)