শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১২ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দীর্ঘ ২ যুগ পর পানি নিষ্কাশনের খাল উন্মুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দীর্ঘ ২ যুগ পর পানি নিষ্কাশনের খাল উন্মুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি
৩৩৯ বার পঠিত
শুক্রবার ● ১২ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দীর্ঘ ২ যুগ পর পানি নিষ্কাশনের খাল উন্মুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি

---  খুলনার পাইকগাছায় দীর্ঘ ২ যুগ পর পানি নিষ্কাশনের খাল উন্মুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়নের  ওড়াবুনিয়া,কৃষ্ণনগর ও কৈছিটিবুনিয়ার হাজার হাজার বিঘা জমির পানি নিষ্কাশনের সুব্যবস্থার মধ্যে দিয়ে এলাকার মানুষের মুখে হাসি ফুটুছে।এই এলাকার বিলের মধ্যে দিয়ে পানি নিষ্কাশনের জন্য  ৩০ ফুট চওড়া একটা খাল ছিলো, যা কি-না স্থানীয় কিছু অসাধু ঘের ব্যবসায়ীরা নিজেদের ঘেরের মধ্যে খালের জায়গা নেওয়ার ফলে ৩ টা গ্রামের হাজার হাজার বিঘা জমির পানি নিষ্কাশনে ব্যাপক সমস্যায় পড়তে হয় এলাকাবাসীর। এছাড়াও দীর্ঘ ২৫/৩০ বছর খালটিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষাকাল সহ বিভিন্ন সময় পানি বদ্ধ হয়ে চরম ভোগান্তির শিকার হতে হয় ৩ গ্রামের মানুষের। এ কারণে এলাকাবাসী  ইউনিয়নে চেয়ারম্যান বরাবর অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নির্দেশনায় চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস জনস্বার্থে সরজমিনে উপস্থিত থেকে উক্ত পানি নিষ্কাশনের সরকারি খাল উন্মুক্ত করেন। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, জনস্বার্থে খালের জায়গা উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।খাল উন্মুক্ত সময়ে উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আব্বাস উদ্দীন, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, ইউপি সদস্য মতলেব মালী, মহিলা ইউপি সদস্য এস্নোয়ার বেগম, ইউপি সদস্য কাইয়ুম হোসেন নান্নু, মোঃ নাজমুল ইসলাম, সাবেক ইউপি সদস্য রাজু, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক বারিক গাজী, কৃষকলীগ নেতা মোঃ আজিজুল ইসলাম, মোঃ জিয়ারুল ইসলাম চাকা, মোঃ হায়দার আলী,সেচ্ছাসেবক লীগ নেতা শেখ রাজু, তুষার মন্ডল, গ্রাম পুলিশ ও স্থানীয় এলাকাবাসী।





আঞ্চলিক এর আরও খবর

অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী অতি বৃষ্টিতে মাগুরার শহরতলীর জনজীবন বিপর্যস্ত; ভোগান্তিতে পৌরবাসী
শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান
শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ শ্যামনগরে প্রাথমিক দল এক হাজার সদস্যকে তিন হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ
পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা মাগুরায় প্রবল বর্ষণে নিম্নাঞ্চলসহ রাস্তাঘাট প্লাবিত; বিপাকে পথচারী ও শিক্ষার্থীরা
মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা মাগুরা জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা পাইকগাছা পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষনা
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ মাগুরায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধনের ও সমাবেশ
পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই পাইকগাছায় বিদ্যুৎ এর লোড শেডিং চরমে : ভোগান্তির শেষ নেই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)