বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার
আশাশুনিতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার
আশাশুনি
: সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মু. মতিউর রহমান সিদ্দিকী আশাশুনির দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়, নাকতারা বাজার ও আশাশুনি সদরের মানিক খালি আদর্শ গুচ্ছ গ্রামের দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় পুলিশ সুপার মু. মতিউর রহমান সিদ্দিকী বলেন, জনগনের সেবাই পুলিশের প্রধান দায়িত্ব। প্রশাসনিক কাজের পাশাপাশি পুলিশের পক্ষ থেকে অসহায় ও প্রতিবন্ধী মানুষের শীত নিবারনে তাদের একটু দাড়াতে পেরে জেলা পুলিশ ধন্য মনে করছি। তিনি আরো বলেন, পুলিশ কারো শত্রু নয়, পুলিশ জনতার সেবক, এটাই আসল কথা।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন (অর্থ) মু. সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ) মু. আমিনুর রহমান, টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, ডিআই (অন) ইয়াসিন আলম চৌধুরী, আশাশুনি থানা অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারি, ইন্সপেক্টর তদন্ত রফিকুল ইসলাম, এসআই শাহিনুর রহমান সহ আশাশুনি থানার সকল এসআই, এএসআইবৃন্দ সহ সঙ্গিয় ফোর্স।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 