বৃহস্পতিবার ● ১৬ মে ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » জাতিকে এমন একটি নির্বাচন উপহার দেব যা আগামী প্রজন্মের কাছে অনুস্মরণীয় হয়ে থাক -নির্বাচন কমিশনার
জাতিকে এমন একটি নির্বাচন উপহার দেব যা আগামী প্রজন্মের কাছে অনুস্মরণীয় হয়ে থাক -নির্বাচন কমিশনার
![]()
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপের যশোর, মাগুরা ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটানির্ং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণ বিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা ১৬ মে বৃহস্পতিবার দুপুরে যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:)।
মতবিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফকালে নির্বাচন কমিশনার বলেন, জাতিকে এমন একটি নির্বাচন উপহার দেব যা আগামী প্রজন্মের কাছে অনুস্মরনীয় হয়ে থাকবে। আগামীতে আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা বিশে^র অন্যান্য দেশ অনুসরণ করবে। এর জন্য প্রয়োজন আমাদের সকলের সহযোগিতা। সবাই মিলে উৎসবমুখর পরিবেশে নির্বাচন করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। ভোট গ্রহণকারী কর্মকর্তারা যদি কোন প্রকার পক্ষপাতিত্ব করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, প্রেসক্লাব কর্তৃক অনুমোদিত সাংবাদিকগণ স্বাধীনভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে। গোপন বুথের ভিতর বাদে সকল জায়গায় ছবি ও ভিডিও করতে পারবে। গণমাধ্যমকর্মীদের কাজে বাঁধা দিলে তাকে দুই বা সাত বছর জেল জরিমানা করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে প্রত্যেক প্রার্থীর এজেন্ট দেওয়ার আহবান জানান নির্বাচন কমিশনার।
যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, যশোরের পুলিশ সুপার, নড়াইলের পুলিশ সুপার, মাগুরার পুুলিশ সুপার, এনএসআই, ডিজিএফআই, বিজিবি, র্যাব প্রতিনিধিরা বক্তৃতা করেন। যশোর, মাগুরা ও নড়াইল জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটানির্ং অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, জেলা-উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। যশোর জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 