শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা ; যাত্রীদের ভোগান্তি
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা ; যাত্রীদের ভোগান্তি
২৮৯ বার পঠিত
শনিবার ● ৬ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জলাবদ্ধতা ; যাত্রীদের ভোগান্তি

---

মাগুরা প্রতিনিধি : কয়েক দিন ধরে আষাঢ়ের বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা কেন্দ্রীয় টার্মিনাল চত্বর জুড়েই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে যাত্রীদের। পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকার ফলে  টার্মিনাল চত্বরে জমছে পানি । এ কারণে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা । এ টার্মিনাল থেকে ঢাকা,চট্রগ্রাম,বরিশাল,পাবনা,কুষ্টিয়া,বগুড়া,খুলনা,যশোর,সাতক্ষীরার যাত্রীরা বেশি চলাচল করে । ঈদ পরবতী সময়ে মাগুরা-ঢাকা,মাগুরা-চট্রগ্রাম রু টে যাত্রীদের চাপ বেশি থাকে ।  শনিবার  সরজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিতে শহরের কেন্দ্রীয় বাস ট্রামিনাল জলাবদ্ধতায় ভয়াবহ রূপ নিয়েছে। ছোট বড় যানবাহন পড়ছে গর্তে।

পৌর বাস কাউন্টার মালিকরা বলছে, পৌরসভার উদ্দাসিনতায় এমন দুর্ভোগ সাধারণ যাত্রী কাউন্টার মালিকদের। জলাবদ্ধতার কারণে বেশি ভোগান্তিতে পাড়তে হয় দুরপাল্লার যাত্রীদের। ঢাকা যাওয়া উদ্দ্যেশে বাড়ি থেকে বের হলে ইজিবাইক কিম্বা রিকশায় ট্রামিনালে এসে পানিতে পড়ে গিয়ে যাত্রা বিঘিত হচ্ছে। অনেকের হাত,পা পর্যন্ত ভাঙ্গছে।

ঢাকা গামী সবুজ শেখ নামের এক যাত্রী  বলেন, দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রবেশ মুখ মাগুরা। প্রথম শ্রেণির পৌর সভার তালিকায় রয়েছে মাগুরা পৌর সভা। কিন্তু পৌর বাস ট্রামিনালে বেহাল অবস্থা এই জলাবদ্ধতা কারনে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। পৌরসভা ও জনপ্রতিনিধিদের মাগুরা কেন্দ্রীয় বাস ট্রামিনালে সুদিষ্টি দেওয়া উচিত।

গোন্ডেল লাইন যাত্রীবাহি বাসের চালক  গোলাম শেখ  বলেন, মাগুরায় নতুন এমপি হয়েছে বাসট্রামিনালে জলাবদ্ধতা আমরা এই আশা করি নাই। এখানে বিলাসহুল গাড়ি চলে লোকজন আসে। কোন যাত্রী বসার সুব্যবস্থা নাই। জলাবদ্ধা দেখে মনে বন্যা এইখানেই হয়েছে। আমরা পৌর কতৃপক্ষ ও নতুন এমপি মহদয়ের কাছে প্রত্যাশা করি মাগুরা আর্ন্তজাতিক মানের একটি বাস ট্রামিলনা গড়ে উঠবে। এতে করে সবাই উপকৃত হবে।

মাগুরা পৌর সভার নির্বাহি প্রকৌশলী আহসান বারি বলেন, মাগুরা পৌর বাস ট্রামিনালের জলাবদ্ধার মূল কারণ ড্রেন না থাকা। যে কারনে বৃষ্টি হলেই পানি জমে । দুর্ভোগে থাকে সাধারণ মানুষ।  পৌর সভার পক্ষ থেকে ট্রামিনাল সংস্কারে প্রকল্পের মাধ্যমে কাজ শুরু করা হবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)