শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
৪৯৭ বার পঠিত
শুক্রবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

---

নড়াইল প্রতিনিধি ; নড়াইল জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ ও জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শহরের কমিউিনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা জেলা শ্রমিকদলের সদস্য জুয়েল জমাদ্দার বলেন, একটি তুচ্ছ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামিরা করা হয়েছে। মামলায় জেলা ছাত্রদলের সভাপতির ইন্ধন রয়েছে। এছাড়া বিএনপি নেতা জুলফিকার আলী মন্ডল বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে বলেন, তিনি আর বিএনপির রাজনীতি করবেন না। এছাড়া শাহরিয়ার রিজভী জর্জের বিরুদ্ধেও নানা অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস বলেন, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য প্রতিপক্ষরা অপপ্রচার  চালাচ্ছেন। এছাড়া জুলফিকার আলী মন্ডল এবং শাহরিয়ার রিজভী জর্জ বলেন, আগামিতে জেলা বিএনপির নতুন কমিটি গঠিত হবে। এ নিয়ে দলের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। দলে আমাদের অবস্থান ভালো হওয়ায় মান-সম্মান ও ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি পক্ষের ইন্ধনে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-নড়াইল পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক গোলাম সরদার, তরিকুল  জমাদ্দার, রেজওয়ানুল ইসলাম, আবির হোসেনসহ অনেকে।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)