রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় কাঁকড়া সমবায় সমিতি’র জাতীয় পুরস্কার অর্জনে আনন্দ সমাবেশে
পাইকগাছায় কাঁকড়া সমবায় সমিতি’র জাতীয় পুরস্কার অর্জনে আনন্দ সমাবেশে
পাইকগাছায় আনন্দ সমাবেশের সভায় বক্তারা বলেছেন, কাঁকড়া সমবায় সমিতি’র জাতীয় পুরস্কার অর্জন প্রমান করে পাইকগাছা সমবায় আন্দোলনের তীর্থস্থান। পাইকগাছার কাঁকড়া সমবায় সমিতি লিঃ জাতীয় সমবায় পুরস্কারে ভূষিত হয়ে স্বর্ণপদকসহ লাখ টাকার চেক পেয়ে গৌবর অর্জন করেছেন। পর-পর দু’বছরে ২টি সমবায় সমিতির জাতীয় স্বর্ণপদক পুরস্কার অর্জন প্রমান করে পাইকগাছায় সমবায় আন্দোলনের তীর্থভূমি।
রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি জগন্নাথ সানার সভাপতিত্বে আনন্দ সমাবেশে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমবায় অধিদপ্তরের খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দীন,সাতক্ষীরা জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আক্তার,উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির।
সমিতির অফিস সহকারী দেবব্রত কুমার দেবু’র সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কাঁকড়া সমবায় সমিতির সভাপতি হীরামন মন্ডল, সম্পাদক শিবনাথ দেবনাথ ব্যবস্থাপনা কমিটির রনজিৎ কুমার মন্ডল, সুধীর কুমার মন্ডল, আমিনুল ইসলাম গাজী, পরিতোষ কুমার মন্ডল, নৃপেন্দ্র নাথ মন্ডল ও সাবেক কমিটির নেতৃবৃন্দসহ কাঁকড়া ব্যবসায়ীরা।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 