বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা
আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও আভ্যন্তরীন অভিবাসন শীর্ষক মিডিয়া এ্যাডভোকেসী সভা

আশাশুনি : আশাশুনিতে জলবায়ু পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভিবাসন, বাস্তুচ্যুতি শীর্ষক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ খুলনা অঞ্চলের ডিআরআর এন্ড সিসিএ প্রজেক্টের আওতায় আয়োজিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন, উপজেলা উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও অংশ গ্রহনকারীদের মতামত গ্রহন করেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজিস্টার ম্যানেজমেন্ট এর সহকারী অধ্যাপক ড. মু. ইসমাইল হোসেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার এস,এম এনামুল ইসলাম, পিআইও আমিরুল ইসলাম, দৈনিক প্রথম আলোর স্টাফ রির্পোটার কল্যান ব্যানার্জী, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি,এম আল ফারুক, সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, সম্পাদক এসকে হাসান, সাবেক সম্পাদক সমীর রায়, রিপোর্টার্স ক্লাব সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম ও আবু সালেহ, মাসুম বিল্রাহসহ সাতক্ষীরা, কয়রা উপজেলার সাংবাদিকবৃন্দ এবং প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রকল্প সমন্বয়কারী পবিত্র কুমার মন্ডল, মিল কো-অর্ডিনেটর ইব্রাহিম হোসেন, চাকলার ভুক্তভোগি পরিবারের সদস্য মোসলেমা খাতুন প্রমুখ। সভায় নদী ভাঙ্গন, প্রচুর লবণাক্ততা, টেকসই বেড়ী বাঁধের অভাব, বনায়ন ধ্বংস, কাজের অভাব, প্রয়োজনের তুলনায়ন অধিক সম্পদ ক্রয়, সংষ্কার বিহীন প্লাবিত এলাকার রাস্তা, মৌসুমী আয়ের উপর অত্যাধিক আস্থা, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অভাব, অপরিকল্পিত পানি নিস্কাশনের ব্যবস্থা, প্রয়োজনীয় স্লুইস গেটের অভাব, দুর্বল সরকারি পরিকল্পনা, অনুন্নত শিক্ষা, সাগরমুখী ও ইটের ভাটার আয়ের উপর নির্ভরতা ও যুগোপযোগি প্রশিক্ষণের অভাব এলাকার মানুষের বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসাবে বক্তাগন কথোপকথনে উপস্থাপনা করেন।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 