সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
পাইকগাছায় বিস্ফোরণ ও নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
পাইকগাছায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর, মারপিট করে নাশকতা তৈরি মামলায় কপিলমুনি ইউনিয়নের ইউপি সদস্য আলা উদ্দিন গাজী(৫৫) কে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে উপজেলার আগড়ঘাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহনে আসার এম সংবাদ পেয়ে ছাত্রদলের নের্তৃত্বে ৮/১০ টি মোটর সাইকেল ও একটি মাইক্রো পৌর সদরের টাউন স্কুলের সামনে আসলে আওয়ামী লীগের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশতা সৃষ্টি করে।
ঘটনায় বিএনপির নেতা কর্মীরা আহত হন। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগষ্ট থানায় মামলা করে। যার নং ১৪। ওই মামলায় মোঃ আলাউদিন গাজী এজাহার নামীয় আসামি। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, ইউপি সদস্য আলাউদ্দিন গাজী নাশকতা মামলার এজাহার নামীয় আসামি। সোমবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই দিনই জেল হাজতে পাঠানো হয়েছে।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 