বুধবার ● ৮ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বিএনপি নেতা এনামূলকে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী চেয়ারম্যান মান্নানকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও পথসভা
পাইকগাছায় বিএনপি নেতা এনামূলকে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী চেয়ারম্যান মান্নানকে গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ ও পথসভা
![]()
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এসএমএনামূল হককে হত্যা প্রচেষ্টা মামলার প্রধান আসামী সোলাদানা ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আঃ মান্নানসহ আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সোলাদানার চারবান্দা বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরদার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক, হাকিম সানা,সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মোড়ল,সিনিয়র সহ সভাপতি কিশোর মন্ডল। বক্তারা বলেন, ২০২১ সালে ২৭ মার্চ তার সন্ত্রাসী বাহিনী সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এসএম এনামুল হকসহ তার লোকদের উপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এসময় কমপক্ষে ২৭জন গুরুতর জখম হয়। এসংক্রান্ত থানায় ১২২ জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলা হয়। যে মামলা তদন্ত করে গত সোমবার সিআইডি ১০৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেছে। আসামীরা অনেকেই এলসকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এমনকি সন্ত্রাসী মান্নান গাজী মাঝেমধ্যে এলাকায় আসছেন। এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত আসামীদের গ্রেপ্তারের দাবীতে এ কর্মসূচি পালন করেন।






এক পা নেই, তবু রেহাই পেলেন না হাতুড়ি পেটা থেকে শান্তি বেগম
নড়াইলে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
মহম্মদপুরে দুই ইটভাটার কার্যক্রম বন্ধ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
২৫৫ পিছ ইয়াবাসহ নারী কারবারী আটক
নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
পাইকগাছায় আওয়ামী লীগের ৫ নেতা আটক
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা 