শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি
প্রথম পাতা » আঞ্চলিক » জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি
২৪৮ বার পঠিত
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমশ বাড়ছে উপকূলের ঝুঁকি

------
বর্তমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসমূহ মারাত্মক ঝুঁকির সম্মুখীন। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও বর্তমান সরকারকে উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের বিশেষ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
১১ জানুয়ারি ২০২৫ সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় লিডার্স শ্যামনগর শাখা অফিসে শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভায় এই দাবি তুলে ধরা হয়। লিডার্সের সিনিয়র ফিল্ড ফাসিলিটেটর শম্পা বিশ্বাস এর সঞ্চালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সভায় বক্তব্য প্রদান করেন ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, সম্পাদক- রনজিৎ কুমার বর্মন ,অধিপরামর্শ বিষয়ক সম্পাদক - মানবেন্দ্র দেবনাথ, চন্দ্রিকা ব্যানার্জী, তপন কুমার ম-ল, জি এম আব্দুর রশিদ গাজী সহ আরো অনেকে।
উক্ত সভায় উপকূলের বর্তমান অবস্থা তুলে ধরে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন অনাকাক্সিক্ষত প্রাকৃতিক দুর্যোগে উপকূলবাসী আজ নাজেহাল। তারা আরো বলেন যে জলবায়ু সংকট যেহেতু মানবতার জন্য হুমকিস্বরূপ তাই এই জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সরকারের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রক্রিয়া বাড়াতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দুর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এজন্য বর্তমান সরকারকে উপকূল রক্ষায় এগিয়ে আসার কথা জানিয়েছেন বক্তারা। এছাড়া সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্ম পরিকল্পনা করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।





আঞ্চলিক এর আরও খবর

এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)