মঙ্গলবার ● ২১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধান উপদেষ্টা ডাভোসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন
প্রধান উপদেষ্টা ডাভোসের উদ্দেশে ঢাকা ছেড়েছেন
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক বৈঠকে যোগ দিতে চার দিনের সরকারি সফরে আজ রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে জানান, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট (আজ) রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এই সফরের সময় প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডঃ অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ডঃ এনগোজি ওকোনজো-আইওয়ালার সংগেও বৈঠকে মিলিত হবেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন। আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। (বাসস)






হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, সংসদে রাষ্ট্রপতি
প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
গণসংবর্ধনা মঞ্চে উঠলেন তারেক রহমান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ ; নিহত ৬, আহত দুই শতাধিক
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হলো
উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত : নিহত বেড়ে ২০, আহত ১৭১
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন, রোহিঙ্গা সহায়তা হ্রাসে উদ্বেগ প্রকাশ
দেশবাসীকে সতর্ক করে যা বললেন সেনাপ্রধান 