শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ
৩৮৭ বার পঠিত
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা পৌরসভায় ভিজিএফ’র চাল বিতরণ

---  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পাইকগাছা পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ’র চাল চাল তুলে দেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৪৬.২১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ৪৬২১ জন হতদরিদ্র কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। এ সময় প্রশাসকের কর্মসম্পাদন সহায়ক কমিটির সদস্য ও উপজেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, সদস্য ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, ট্যাগ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লালু সরদার, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের রবিউল ইসলাম, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, কর নির্ধারক জিএম রফিকুল ইসলাম, কর আদায়কারী মোঃ সাইদুর রহমান, উচ্চমান সহকারী উত্তম কুমার ঘোষ, সহকারী কর আদায়কারী হেমেন্দ্র নাথ গাইন, লাইসেন্স পরিদর্শক মৃণাল কান্তি সানা, মোঃ ইমদাদুল হক, পানি শাখার মোঃ শাহিনুর হোসেন, বিদ্যুৎ মন্ডল, তন্ময় মন্ডল সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।





আঞ্চলিক এর আরও খবর

বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)