শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
৪২৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

  ---পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সূর্যোদয়ের সাথে সাথে   উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, থানা পুলিশ, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আইনজীবী সমিতি, প্রেসক্লাব পাইকগাছা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেন স্কুল, বর্ণমালা স্কুল, ইউনিভার্সাল এডাস স্কুল, দি রাইজিং সান প্রি ক্যাডেট স্কুল, মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি লিঃ,পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯ টায় সরকারি কলেজ মাঠে কুচকাওয়াজ, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণসহ দিনব্যাপী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, অফিসার ইনচার্জ সবজেল হোসেন, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, অধ্যক্ষ ভারপ্রাপ্ত উৎপল কুমার বাইন, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর আহবায়ক আসলাম পারভেজ, উপজেলা সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার, মোঃ ইব্রাহিম গাজী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া,আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষক আব্দুল ওহাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় স্থানীয় সরকার কাঠামোর মধ্যে সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)