শুক্রবার ● ১৩ মার্চ ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
মাগুরা প্রতিনিধি : আনন্দ মুখর পরিবেশে রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিশনের আয়োজনে ঢাকা লেডিস ক্লাবে আজ শুক্রবার সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। ইফতার ও দোয়া মাহফিলে নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশনে সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শহিদুল ইসলাম মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবাইদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক সিমিন মজিদ, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমদ,জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, নাকোল রায়চরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ অন্যরা। ইফতার মাহফিলে ঢাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি,বিশিষ্ট ব্যবসায়ী, প্রকৌশলী,সমাজ সেবক, শিক্ষক,সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ 