মঙ্গলবার ● ২ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অবসর প্রাপ্ত শিক্ষক কবি মুনসুর হাসান আর নেই
পাইকগাছায় অবসর প্রাপ্ত শিক্ষক কবি মুনসুর হাসান আর নেই
খুলনার পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও কবি মুনসুর হাসান (৭০) আর নেই। ১ জুন সোমবার রাত ৮টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি গত কয়েক বছর ধরে স্ট্রোকজনিত কারণে নানাবিধ শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরল এলাকার বাসিন্দা মৃত কোনা গাজীর জ্যেষ্ঠ পুত্র।
কবি মুনসুর হাসানের লেখা কবিতা ও সাহিত্যকর্ম বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি বহু সম্মাননায় ভূষিত হন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরহুমের বাসভবন সংলগ্ন মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে পাইকগাছার সুধী সমাজ ও সাহিত্য অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।






নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু 