রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই - আইনমন্ত্রী
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : দেশে নিরপেক্ষ আইনের শাসন প্রতিষ্ঠা ও বাস্তবায়নের জন্য বর্তমান সরকার কাজ করছে। সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। দেশের মানুষের আস্থায় বিচার বিভাগকে ফিরিয়ে আনতে চাই। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এদেশে কোন আইনের শাসন ছিল না। ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতার কারণে দেশে অনেক পুলিশ ও আমলারা হারিয়েছে তার চাকুরি। দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচার ব্যবস্থা পেয়েছে প্রাণ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি গতকাল রবিবার বিকালে জেলা আইনজীবী সমিতি আয়োজিত সমিতির হলরুমে মত বিনিময় সভা ও সংম্বর্ধনা অনুষ্ঠানে এ কথাগুলো বলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি।
তিনি আরো বলেন, দেশে ৪৫ লক্ষ্যের বেশি মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্টু সমাধান করতে বর্তমান সরকার কাজ করছে। নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বিচার বিভাগ নিয়ে কাজ করছে। দেশের আইনজীবীদের দক্ষতা সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায়। একজন ভাল আইনজীবী দেশের সম্পদ। এ কারণে দক্ষতা বাড়াতে দেশের ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে ।
অনুষ্ঠানে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ। বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট আহমেদ হোসেন, এডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ও অ্যাডভোকেট তানজিরা রহমান প্রমূখ। পরে আইনমন্ত্রী সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়াম গরিব দুস্থ অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।






শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ 