রবিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইল প্রতিনিধি ; নড়াইল পৌরসভাধীন ডুমুরতলা এলাকার তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার ছেলে শিশুকে (৮) ধর্ষণের অভিযোগে শিক্ষক মাহবুবুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাহবুবুর নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি তাফসীর উদ্দিন হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক।
এদিকে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুরটির মা তার সন্তানের খোঁজখবর নিতে মাদরাসায় আসেন। এ সময় শিশুটি তার মাকে জানায়, শিক্ষক মাহবুবুর রহমান গত ২৭ আগস্ট রাতে তাকে পায়ুপথে ধর্ষণ করেছে। শিশুটির মা বিষয়টি মাদরাসার অপর শিক্ষককে জানান। ওই শিক্ষক শিশুটির কাছে এ বিষয়ে জানতে চায়লে ঘটনার বর্ণনা দেয়।
মাদরাসার আরও পাঁচ শিশু জানায়, গত কয়েকদিন ধরে তাদেরকেও পায়ুপথে শিক্ষক মাহবুবুর রহমান ধর্ষণ করেছে। এসব ঘটনা জানাজানির পর অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান মাদরাসা থেকে ২৮ আগস্ট পালিয়ে যান। ২০০০ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে বর্তমানে ১৪ জন ছাত্র হেফজ বিভাগে পড়ালেখা করছে। এর মধ্যে ছয়জনকে পায়ুপথে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর শিক্ষক আছেন দুইজন।
নড়াইল সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, শিক্ষক মাহবুবুর রহমানের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে তাকে গাজীপুর জেলা থেকে গ্রেফতার করা হয়েছে।






নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক 