মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
পাইকগাছার কপিলমুনিতে নকল লেবেল ব্যবহার ও প্যাকেটজাত করে নিম্নমানের পণ্যসামগ্রী উৎপাদন ও বাজারজাত করণের অভিযোগে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানেদুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ভোক্তা অধিকারের খুলনার সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমানের যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযান পরিচালনা করেন। প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সেনেট্যারী ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডলসহ আনসার সগস্যবৃন্দ।
ভোক্তা অধিকার অভিযানে কপিলমুনি কলেজ মোড় এলাকার তপন মন্ডলের মালিকানাধীন দ্বীপ এন্টারপ্রাইজে প্রবেশ করেন। এরপর তারা ভেতরে দেশের বিভিন্ন নামি-দামী ব্রান্ডের ভোজ্য পণ্যের নকল লেবেল ব্যবহার করে প্যাকেট ও তা বাজারজাতকরণের প্রমান পান। এসময় তারা ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া ভবিষ্যতে এধরনের অপকর্ম বন্ধে কড়া সতর্কতা জারী করেন।
এরপরে উত্তম কুমার সাহার মালিকানাধীন কর্ণফুলি টি হাউজে অভিযান চালিয়ে সেখানেও একই পন্থায় বিভিন্ন পণ্যের প্যাকেটে নকল লেবেল ব্যবহার ও অতিরিক্ত ঘণ চিনির অস্তিত্ব পান। এসময় তারা প্রতিষ্ঠানটিতে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।






নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ 