শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
০ বার পঠিত
বুধবার ● ৯ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ

---মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া গ্রামে মধুমতি নদীর পার্শ্ববর্তী ইটভাটা রক্ষা বাঁধ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। এর ফলে বাঁধ সংলগ্ন ‘মেসার্স বিশ্বাস ব্রিকস’ এলাকায় চাষ করা স্থানীয় চাষি রাজু আহম্মেদের প্রায় ১০ বিঘা জমির পাঁকা ধান সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার ও জড়িতদের শাস্তির দাবিতে বুধবার সকালে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে অন্ধকারের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে মধুমতি নদীর পার্শ্ববর্তী ইটভাটা ও ফসল রক্ষার্থে দেওয়া বাঁধটির একটি অংশ কেটে দেয়। মুহূর্তের মধ্যে নদীর প্রবল স্রোত বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে প্রবেশ করে। ধান কাটার ঠিক আগমুহূর্তে চোখের পলকে ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষি রাজু আহম্মেদ।
ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহম্মেদ জানান, অনেক ধার-দেনা এবং কঠোর পরিশ্রমে এই ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার ঠিক পূর্বমুহূর্তে দুর্বৃত্তদের এই নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন পানিতে ভেসে গেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
এদিকে বাঁধ কেটে দেওয়ার খবর পেয়ে বাগবাড়িয়া গ্রামের শত শত ক্ষুব্ধ বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন। এবং নেক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এটি কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং একটি বড় ষড়যন্ত্র। বাঁধের ওই অংশ দ্রুত মেরামত করা না হলে পুরো বাগবাড়িয়া গ্রামসহ আশেপাশের ঘরবাড়ি মধুমতির ভাঙন ও প্লাবনের কবলে পড়তে পারে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছে, বুধবার সকালে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন
পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)