শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
২৯ বার পঠিত
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

---পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনার একাংশ সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা। ইজারা বাতিল এবং স্থাপনা উচ্ছেদে খুলনা -৬ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত সংসদ সদস্য ও খুলনা জেলা পরিষদের প্রশাসকের নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় বিক্ষুব্ধ জনতা মঙ্গলবার সকালে রাস্তার পশ্চিম পাশের স্থাপনা সরিয়ে দিয়েছে বলে তারা দাবি করেছে। ইজারা সংক্রান্ত এ বিষয় নিয়ে প্রশাসন, ইজারাদার ও এলাকাবাসী বর্তমানে অনেকটাই ত্রিমুখী অবস্থানে রয়েছে। ফলে বিষয়টি শান্তিপূর্ণ নিষ্পত্তি না হলে ভবিষ্যতে ইজারাদার ও এলাকাবাসীর মধ্যে সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই।

চিত্তরঞ্জন ঘোষের ওয়ারেশগনের মধ্যে তপন ঘোষ জানান, পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে দেওঃ ১১১৪৮/১২ মামলা করলে তাদের পক্ষে রায় ও ডিগ্রি পরবর্তীতে সরকার পক্ষ আপিল করলে উচ্চ আদালত নিন্ম আদালতের রায় ও ডিক্রী বহাল রাখেন।

সম্প্রতি গোপালপুর মৌজার এসএ ৫৩ খতিয়ানের ৭২ দাগের ভিপি ১৬৭/৭৭-৭৮ লীজ কেসে ঘোষ পরিবারের জমির একাংশ একাধিক ব্যক্তির নামে পজেশন ইজারা দেয় উপজেলা ভূমি অফিস।

উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন নবনির্মিত প্রধান সড়কের দুই পাশের নালিশী এ জমি অবৈধ ভাবে ইজারা প্রদান করা হয়েছে এমন অভিযোগ এনে প্রথমে মানববন্ধন এবং পরবর্তীতে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

গত ১৫ অক্টোবর এলাকাবাসীর অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে খুলনা -৬ আসনের সংরক্ষিত সংসদ সদস্য ফাহমিদা হক ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী ইজারা বাতিলের জন্য জনসাধারণ কে আশ্বস্ত করেন এবং এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন কে নির্দেশনা দেন।

স্থানীয়দের দাবি এমপি ও জেলা পরিষদের প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইজারা বাতিল এবং স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হোক। অন্যদিকে ইজারাদারদের দাবি তারা সরকারি সকল প্রক্রিয়া অনুসরণ করে বৈধভাবে সরকারি রাজস্ব প্রদান সাপেক্ষে ইজারা গ্রহণ করেছে। সে অনুযায়ী ইজারাকৃত জমি ভোগদখলের অধিকার তাদের রয়েছে।

এ অবস্থায় প্রশাসনের কাছে একটি শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাশা সকলের।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)