শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম
৬২৮ বার পঠিত
বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় দাখিল পরীক্ষার্থীকে কুপিয়ে জখম

---

মাগুরা প্রতিনিধি :  মাগুরায় বুধবার সহপাঠীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় আশিকুর রহমান নামে এক দাখিল পরীক্ষার্র্থীসহ দুইজনকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। আশংকাজনক  অবস্থায় তাদের প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে । পরে অশিকুরের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ সিন্দবাদ নামে  এক যুবককে আটক করেছে।
মাগুরা সদরের জগদল রুপাটি আলিম মাদ্রাসা সুপার আলমগীর হোসেন বলেন, বুধবার সকালে একটি ইজিবাইকে করে তার মাদ্রাসার ৪ ছাত্র ও ৪ ছাত্রীসহ ৮ শিক্ষার্থী মাগুরায় সিদ্দিকীয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষা দিতে যচ্ছিল। পথিমধ্যে শিমুলিয়া এলাকায় কয়েকজন বখাটে যুবক অপর একটি ইজিবাইকে তাদের পিছু নেয়। বখাটেরা ইজিবাইকে থাকা শিক্ষার্থীদের নানা অশ্লীল কথা বলে উত্যক্ত করতে থাকে। এ সময় দাখিল পরীক্ষার্থী আশিকুর ও তার সহপাঠিরা এ ঘটনার প্রতিবাদ করায় বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাদের মাগুরা শহরে পৌছালে দেখে নেওয়ার হুমকী দেয়। শিক্ষার্থীদের বহনকারী ইজিবাইকটি মাগুরা শহরের ভায়না পৌছালে বখাটে যুবকরা দাখিল পরীক্ষার্থী আশিকুরকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তাদের বহনকারী ইজিবাইকের চালক মিরাজুল ইসলাম ঠেকাতে গেলে বখাটেরা তাকেও কুপিয়ে জখম করে।আহত দু’জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অশিকুরকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ওসি ইলিয়াছ হোসেন বলেন, পুলিশ এ ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের মধ্যে শহরের ভায়না এলাকার সিন্দবাদ নামে এক যুবককে আটক করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১ মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)