শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু
৮৭৬ বার পঠিত
রবিবার ● ১৫ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত যুবক রাসেলের মৃত্যু হয়েছে। হামলা ও মারপিটের একদিন পর রোববার বিকাল ৫টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয় বলে তার চাচা শাহাজান নিশ্চিত করেছেন।
প্রাপ্ত সূত্রে জানাযায়, শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার নতুন বাজারস্থ শামীম মোবাইল সার্ভিসিং সেন্টারে মোবাইল মেরামত করাকে কেন্দ্র করে সামান্য কিছু টাকা নিয়ে সার্ভিসিং সেন্টারের মালিক শামীম আহম্মেদের সাথে মোবাইল মেরামতকারী মটবাটী গ্রামের মোহাম্মদ মোল্লার ছেলে শফিকুল ইসলামের বাকবিতন্ডার এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এ সময় শামীম আহম্মেদের নিকট থেকে প্রশিক্ষণ নেওয়া গোপালপুর গ্রামের মতলেব সরদারের ছেলে রাসেল (২২) মারপিট ঠেকাতে যায়। পরে শফিকুল তার লোকজনকে ডেকে নিয়ে এসে নতুন বাজার ৩ রাস্তা মোড়ে ফেলে রাসেলকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আহত রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তৃব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করে। খুলনার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল ৫টার দিকে রাসেলের মৃত্যু হয়। মৃত্যুর এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী নতুন বাজার এলাকার সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।





অপরাধ এর আরও খবর

মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)