শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৩০ মার্চ ২০২২
প্রথম পাতা » আঞ্চলিক » মোংলা বন্দরের জন্য কৌশলগত মাস্টার প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » মোংলা বন্দরের জন্য কৌশলগত মাস্টার প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
৫৮৩ বার পঠিত
বুধবার ● ৩০ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলা বন্দরের জন্য কৌশলগত মাস্টার প্লান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

---মোংলা বন্দরের জন্য ‘কৌশলগত মাস্টার প্লান’ শীর্ষক কর্মশালা ৩০ মার্চ বুধবার খুলনা হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দরের চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্ব রয়েছে। কৌশলগত মাস্টার প্লান দক্ষ বন্দর ব্যবস্থাপনা ও এর সক্ষমতা বিকাশের রোডম্যাপ। মাস্টার প্লানে যে গাইডলাইন রয়েছে তা এককভাবে বাস্তবায়ন সম্ভব নয়। মোংলা বন্দরের উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের পরামর্শ মাস্টার প্লান বান্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, মোংলা বন্দরের মাস্টার প্লানের মূল লক্ষ্য হলো জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সংগতি রেখে কৌশলগত উন্নয়ন অর্জন। এই লক্ষ্যে ২১০০ সালে ডেল্টা প্ল্যান অর্জন, যাতে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের (ইঞ্জিন ও উন্নয়ন) এর সদস্য মোঃ ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত জানান মাস্টার প্লানের প্রকল্প পরিচালক প্রকৌশলী রাবেয়া রউফ। কর্মশালায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী হামিদুর বারী। অনুষ্ঠানে বক্তৃতা করেন মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী এসকে শওকত আলী ও জার্মানির কনসালট্যান্ট ইনরোস ল্যাকনার এসই। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বন্দরের কর্মকর্তা, সিবিএ, বন্দর ব্যবহারকারী ও সাংবাদিকরা অংশ নেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান
মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন মাগুরায় বণিক সমিতির নবনির্বাচিত ১৯ প্রার্থীর শপথ অনুষ্ঠান সম্পন্ন
পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)