বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডুমুরিয়ায় পৃথক হামালায় মহিলাসহ আহত ৪
ডুমুরিয়ায় পৃথক হামালায় মহিলাসহ আহত ৪

ডুমুরিয়া প্রতিনিধি।
ডুমুরিয়ায় পৃথক হামলার ঘটনায় বাবা-ছেলে-মেয়ে সহ ৪ জন আহত হয়েছে।আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাজিয়াড়া ও বুধবার রাতে মিকশিমিল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের পরিবার সূত্রে জানা যায়, সাজিয়াড়া এলাকার লক্ষèীকান্ত সরদারের সাথে একই এলাকার নিরঞ্জন সরদারের জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে ঘটনার দিন বিকেলে প্রতিপক্ষ নিরঞ্জন সরদার, সুজন ও সুমন সরদার দা, লাঠিসোটা নিয়ে লক্ষনীকান্ত’র বাড়ীতে গিয়ে হামলা চালায়। এতে লক্ষèীকান্ত (৫৫), তার ছেলে শুভংকর (২০) ও মেয়ে অর্চনা রানী (৩০) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপরদিকে উপজেলার মিকশিমিল এলাকার সুজন সরদার নামের এক ইজিবাই কে বেপরোয়া মারপিট করা হয়েছে। আহত সুজন জানান, ঘটনার রাতে সে ইজিবাইক চালিয়ে মিকশিমিল ষ্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় মুহিতের নেতৃত্বে লাজুক, সছাব্বিরসহ ৭/৮ জন পূর্ব শত্রুতার জের ধরে তর উপর হামলা চালায়। এতে সে আহত হয়ে পড়লে স্থানীয়রা ওই রাতেই তাকে হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘটনায় মামলার প্রস্তÍুতি চলছিলো।






মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক 