শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে আইনজীবীদের সম্পর্কে কটূক্তির অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে আটক ৩
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে আইনজীবীদের সম্পর্কে কটূক্তির অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে আটক ৩
৬৬৯ বার পঠিত
সোমবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে আইনজীবীদের সম্পর্কে কটূক্তির অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে আটক ৩

---

ফরহাদ খান, নড়াইল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আল-আমিন নড়াইল’ (অষ-অসরহ ঘধৎধরষ) নামে একটি আইডি থেকে আইনজীবীদের সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তথ্য-প্রযুক্তি আইনে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের বিভিন্ন এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। এরা হলো-নড়াইল শহরের ভওয়াখালীর সুলতান সিকদারের ছেলে বিপ্লব সিকদার, একই এলাকার মিসকাতুল ওয়াজিন লিটু ও মহিষখোলার সৈয়দ শওকতের ছেলে সৈয়দ জিল্লু। এর আগে গত ১৩ সেপ্টেম্বর নড়াইল জজ কোর্টের আইনজীবী কাজী বশিরুল হক বাদী হয়ে সদর থানায় চারজনের নামে অভিযোগ দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, আল-আমিন তার ফেসবুক আইডি থেকে নড়াইলের কয়েকজন আইনজীবী সম্পর্কে অশালীন ও মানহানিকর মন্তব্য করেন। তার ফেসবুক আইডিতে আইনজীবীদের একটি নিষিদ্ধ পেশার মানুষের সঙ্গে তুলনা করা হয়। আল-আমিন ফেসবুকে আইডিতে লিখেছেন-‘প্রচলিত একটা কথা আছে যে, উকিল আর বেশ্যার মধ্যে কোনো তফাৎ নেই; দুটোই টাকা পেলে কাজে লিপ্ত হয়।’ এ ধরণের মন্তব্য করায় জেলার নড়াগাতি থানার গোবরাডাঙ্গার মুনছুর ফারাজির ছেলে আল-আমিনসহ বিপ্লব সিকদার, মিসকাতুল ওয়াজিন লিটু ও সৈয়দ জিল্লুর নামে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়।
তবে গত চারদিনেও মামলা নথিভূক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। এ ব্যাপারে গত রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে জরুরি সভায় নিন্দা ও তীব্র প্রতিবাদ জানানো হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবীর সভাপতিত্বে জরুরি সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পরিতোষ কুমার বাগচী, অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল হক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিত বিশ্বাস, অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, অ্যাডভোকেট ওমর ফারুক, অ্যাডভোকেট জাহিদুল আলম, অ্যাডভোকেট ওবায়দুর রহমান, অ্যাডভোকেট কাজী বশিরুল হক প্রমুখ। সভায় সিদ্ধান্ত হয়, মামলা নথিভূক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। এদিকে নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ নড়াইলের লোহাগড়ায় বাড়িঘর ও বিজ্ঞান ক্লাব ভাঙচুরের অভিযোগ
মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ মাগুরার শ্রীপুরে ২০ অসহায় পরিবারের টাকা- সোনা আত্নসাতের অভিযোগ
ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর ছাত্রদল নেতা পরিচয়ে নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগ; কম্পিউটার ভাঙচুর
পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক পাইকগাছা থেকে অপহৃত কিশোরী উদ্ধার; আসামি আটক
নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

আর্কাইভ