শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির কাদাকাটি ও কূল্যায় সরকারের উন্নয়ন তুলে ধরে উঠোন বৈঠক অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির কাদাকাটি ও কূল্যায় সরকারের উন্নয়ন তুলে ধরে উঠোন বৈঠক অনুষ্ঠিত
৭৮১ বার পঠিত
বুধবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনির কাদাকাটি ও কূল্যায় সরকারের উন্নয়ন তুলে ধরে উঠোন বৈঠক অনুষ্ঠিত

---
আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কূল্যা ও কাদাকাটিতে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কূল্যা ইউনিয়নের আগরদাড়ী স্কুল মাঠে ইউপি সদস্য আঙ্গুর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক বিমল কৃষ্ণ গাইন, উপজেলা কৃষকলীগ সভাপতি সম সেলিম রেজা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাঊল হুসাইন প্রমূখ। বৈঠকে প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বিগত দিনে বিএনপি-জামাতের নৈরাজ্যকর ও সন্ত্রাসী কর্মকান্ডের খতিয়ান তুলে ধরেন। সাথে সাথে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করে  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহবান জানান। উঠোন বৈঠক চলাকালে জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পেতে এক পর্যায়ে জনসমূদ্রে পরিনত হয়। অপরদিকে, সোমবার বিকেলে উপজেলার কাদাকাটি ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আসিব ইকবাল রিপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, জিএম আক্তারুজ্জামান, ইউপি সদস্য রমজান আলি, যুবলীগ নেতা এমএম সাহেব আলি, বড়দল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাহিদ রানা বাবু, বড়দল ইউনিয়ন কৃষকলীগ সভাপতি সোহরাব হোসেন, কাদাকাটি ইউনিয়ন কৃষকলীগ সম্পাদক সোবহান, যুবলীগ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)