শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
মাগুরা প্রতিনিধি; বিএনপি গনতান্ত্রীক রাজনৈতিক দল তার হাতে স্বাধীনতার পতাকা ২৪ এ-র ঐক্য বিনষ্ট হতে দেবেনা। ২৪ এ-র মেজাজ নিয়ে রাজপথে থাকবে বিএনপি। মাগুরা জেলা প্রশাসন আয়োজিত আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী একথা বলেন। মাগুরার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শুক্রবার সকালে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এড,নেওয়াজ হালিমা আরলী।মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মদ,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোস্তা কামাল, মাগুরা বারের জিপি মঞ্জুরুল হাসান, জেলা হেফাজতে ইসলামী ওলামায়ে ইসলামীর সভাপতি কাজী জবাবের প্রমুখ বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, রাস্ট্রবিরোধী কোন অপকর্মে ছাড় দেয়া হবেনা।কোন অপশক্তির অপকর্ম আমরা দেখতে চাইনা। পলাতক স্বৈরাচারের উস্কানিতে স্বাধীনতাকামী মানুষের বিরুদ্ধে যা করা হচ্ছে এ-র কোন ছাড় দেয়া হবেনা।দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সম্মিলিত ভাবে কাজ করার জন্য সমমনা রাজনৈতিক দলের প্রতি আহবান জানান। তিনি বলেন, গনহত্যাকারীরা ১৭ বছর খুন গুম,নির্যাতনকারীদের সময় স্ত্রীর হাত থেকে স্বামী মায়ের কাজ থেকে ছেলেকে নিয়ে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছে। করেছে বিচারের নামে প্রহসনের মাধ্যমে দেয়া হয়ছে
ফাঁসি। দেশের মানুষ আরও তাদের দেখতে চায়না। বিএনপি বাঘের গর্জনকে ভয় পাবনা, আর হনুমানের ভেংচিতে ভয় পাওযার কোন কারন নেই। তিনি ২৪ এর মেজাজ নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহবান জানান।






পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক 