সোমবার ● ২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে পাইকগাছায় ১০টি ইউনিয়ন, পৌরসভা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ।
উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- বিএনপি নেতা এসএম এনামুল হক, শেখ শাহাদাত হোসেন ডাবলু, অ্যাড. জি. এম. এ. সাত্তার, শেখ ইমাদুল ইসলাম, আবুল হোসেন, সাজ্জাদ আহমেদ মানিক, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মন্ডল, অ্যাড. একরামুল হক, সরদার ফারুক হোসেন, অ্যাড. সাইফুদ্দিন সুমন, শেখ রুহুল কুদ্দুস, মনিরুজ্জামান মন্টু, ইমরান সরদার, মেছের আলী সানা, রুস্তম সরদার, ইউনুস মোল্লা, মাওলানা ইসলাম, সোহেল গাজী প্রমুখ। এছাড়াও সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ১০টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ৫ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী আগমনকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ এবং দলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।






মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার 