সোমবার ● ২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার: মালিকদের কাছে হস্তান্তর করলেন নড়াইলের পুলিশ সুপার
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার: মালিকদের কাছে হস্তান্তর করলেন নড়াইলের পুলিশ সুপার
নড়াইল প্রতিনিধি; নড়াইলের বিভিন্ন বাসাবাড়ি, হাটবাজার, মেলাসহ লোকালয় থেকে হারিয়ে যাওয়া এবং চুরি হওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের (সিসিআইসি) সদস্যরা। সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হয়েছেন ভুক্তভোগী বিভিন্ন পেশার মানুষ। অনেকের ফোন এক বছর পর, আবার কারোর ছয়মাস বা তার চেয়ে কম, বেশি সময়ের মধ্যে চুরি এবং হারিয়ে যায়।
শহরের মাছিমদিয়া এলাকার মোহাম্মদ আলী জিন্নাহ, ভওয়াখালীর তিথি বিশ্বাসসহ উপকারভোগীরা বলেন, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর পুলিশকে অবগত করলে তারা আন্তরিক ভাবে কাজ করেছে। আমরা ফোন হাতে অনেক খুশি হয়েছি। পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এভাবে জনগণের সেবা করবেন-এটাই আমাদের প্রত্যাশা।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন জানান, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার মহোদয়ের দিকনির্দেশনায় প্রায় এক মাসের প্রচেষ্টায় এসআই রাজেশ কুমার দাশ, প্রসেনজিত ঘোষ ও রাকিবুল হাসানসহ পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার চারটি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করেছেন।
পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারসহ জনগণের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে থাকি। এরই ধারাবাহিতকায় সোমবার ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরণের কাজ আমাদের অব্যাহত থাকবে।






পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন 