শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

SW News24
রবিবার ● ১ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
১২ বার পঠিত
রবিবার ● ১ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

১ নভেম্বর রোববার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।  প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল মমিন সানা, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বুলবুল আহমেদ, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান।

বক্তব্যে রাখেন, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান,পাইকগাছা রিপোটার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, সাংবাদিক আবুল হাসেম, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি আশরাফুল ইসলাম রাহমানি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে যুবদের মধ্যে যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।





আঞ্চলিক এর আরও খবর

বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)