বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
পাইকগাছার আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে খুলনা -৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৮ অক্টোবর বুধবার সকালে মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধিত অতিথি এমপি আবুল কালাম আজাদ কে ফুলেল শুভেচ্ছা ও মানপত্র দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান, রবীন্দ্রনাথ রায়, গাজী শফিকুল ইসলাম, মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা কামরুল ইসলাম, জহির রায়হান, মাওলানা আফসার উদ্দিন ফিরোজী, মাওলানা শামছুর রহমান, আলহাজ্ব মুরশাফুল আলম, আসাদুল ইসলাম, সোহেল হোসেন, মুজাহিদুল ইসলাম, শিবির নেতা ওয়াস কুরনী, আল মামুন, তামিম রায়হান, আব্দুল হালিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আব্দুল গনি সরদার ও শিক্ষক মোঃ ইব্রাহিম গাজী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন ফিরোজী।






শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা
নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ
পাইকগাছায় দুর্গা পূজা উপলক্ষে অসহায় হিন্দু জনগোষ্ঠীর মাঝে শাড়ী বিতারণ 