মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
মাগুরা প্রতিনিধি :মাগুরায় শোক ও বেদনার আবহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সম্প্রতি গুলিতে নিহত মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাকের হোসেনের স্মরণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া দেখা যায়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টার দিকে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড় এলাকায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাকের হোসেন। তিনি মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।র্যালি শেষে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল। তিনি বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আজকের এই দিনে আমার ভাই শাকেরের কথা বিশেষভাবে মনে পড়ছে।তিনি আরও বলেন, শাকের হোসেন হত্যাকাণ্ডের পেছনের ঘটনা উদ্ঘাটন করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে সঠিক তথ্য উদ্ঘাটন করা না হলে আগামী দিনে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপিসহ দলের অঙ্গসংগনের নেতারা উপস্থিত ছিলেন।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা 