মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
খুলনার পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ৫ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে উপজেলার ষষ্ঠীতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মজিদ গোলদার উপজেলার রাড়ুলী ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান। সোমবার সন্ধ্যার পর তিনি নিজ বাড়ির নিকটস্থ ষষ্ঠীতলা বাজারে যান। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পাইকগাছা থানার ওসি শেখ আব্দুল আউয়াল বলেন, তাকে একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 