শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবৈধ ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অবৈধ ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
৩৭ বার পঠিত
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অবৈধ ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি; খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুরের গোপালপুর মৌজায় রেকর্ডীয় জমি ভিপি দেখিয়ে বহিরাগতদের নামে একসনা ইজারা দেয়ায় এর প্রতিবাদে ও বাতিলের দাবীতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে এলাকাবাসীর উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নতুন বাজারস্থ নতুন রাস্তার উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য শেখ বেনজির আহমেদ লাল, ইউপি সদস্য ও শ্রমিকদল নেতা মশিউর রহমান মিলন, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ,সম্পাদক আবু সালেহ মোঃ ইকবাল,বিএনপি নেতা ফারুক আহম্মেদ, জমির মালিক সৌগত  ঘোষ সোহাগ ও মোহর আলী।

বক্তারা বলেন,উপজেলার গোপালপুর মৌজায় অবস্থিত ৩৭ শতক জমি ভিপি দেখিয়ে বন্দোবস্ত প্রদান করেছে সহকারী কমিশনার (ভুমি) অফিস। যা সৌগত ঘোষদের পুর্ব পুরুষদের রেকর্ডীয় জমি। তবে সরকার ভিপি তালিকা ভুক্ত করে এ সম্প্রতি বন্দোবস্ত  দিচ্ছে। এদিকে এর বিরুদ্ধে সিনিয়র সহকারী জজ পাইকগাছা ও জেলা জজআদালাত থেকে পৃথক দুটি রায় পেয়েছেন জমির মালিকগণ, আছে নিষেধাজ্ঞা। একই সাথে অবমুক্ত করার জন্য জেলা প্রশাসক বরাবর মামলা চলছে বলে সৌগত জানান। যা অবৈধ ভাবে বন্দোবস্ত দেয়া হচ্ছে। বন্দোবস্ত দেয়ার পর ঐ জায়গায় বন্দোবস্ত প্রাপ্তরা ঘর নির্মাণ করতে থাকলে স্থানীয় জনতা তা ভেঙ্গে দেয়। 





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)