শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত
৪ বার পঠিত
বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ৪ লক্ষ প্রাকৃতিক চিংড়ি পোনা জব্দ ও অবমুক্ত

---পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বিশেষ অভিযানে চিংড়ির পোনা জব্দ করা হয়েছে। মৎস্য সংরক্ষণ আইন, ১৯৫০ বাস্তবায়নের লক্ষে মঙ্গলবারে দিনভর উপজেলার সোলাদানা, চৌরাস্তা ও বেতবুনিয়া এলাকাসহ বিভিন্ন পয়েন্টে পরিচালিত এ অভিযানে আনুমানিক ৪ লক্ষ প্রাকৃতিক উৎসের চিংড়ির পোনা (পিএল) জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এই চিংড়ি পোনা শিবসা নদীতে অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।  অভিযানকালে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার এবং বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত হোড়সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিল পাইকগাছা থানা ও নৌ পুলিশ।  প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)