বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পৃথক অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তাঁদের আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করে পুলিশ। তিনি উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে জিআর ১৩৯/২৪ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে রাতে কয়রা থানা পুলিশের সহয়াতায় আটক করা হয়। তাঁকে জিআর ২০৮/২৬ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আজিজ বলেন, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 