শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে তালবাহানার অভিযোগ ভুক্তভোগী পরিবারের
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে তালবাহানার অভিযোগ ভুক্তভোগী পরিবারের
৯ বার পঠিত
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে তালবাহানার অভিযোগ ভুক্তভোগী পরিবারের

---পাইকগাছা প্রতিনিধিঃ  পাইকগাছায় ওয়ারেশ সনদ নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন এক ভুক্তভোগী পরিবার। সংশ্লিষ্ট ওয়ার্ডের দুই ইউপি সদস্য সুপারিশ করার পর ও ওয়ারেশ সনদ না দিয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান তালবাহানা করছে বলে জানিয়েছেন আবেদনকারী ভুক্তভোগী পরিবার।
প্রাপ্ত সূত্রে জানা গেছে উপজেলার গদাইপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পুরাইকাটি গ্রামের চাঁদ আলী সরদার মৃত্যু বরণ করিলে তার ওয়ারেশ থাকে ৫ ছেলে, ৩ কন্যা ও এক স্ত্রী। ছেলে সন্তানরা হলেন নজমল সরদার, নবজান সরদার, রাজ্জাক সরদার, সাজ্জাত সরদার ও ইদ্রিস সরদার, মেয়ে সন্তানরা হলেন কহিনুর বেগম, হাসিনা বেগম ও জাকিয়া খাতুন এবং স্ত্রী সুফিয়া বেগম।
ভুক্তভোগী নবজান সরদার বলেন পরিবারের পক্ষ থেকে আমি গত ১৭-০৯-২০২৬ তারিখ গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর ওয়ারেশ সনদ পাওয়ার জন্য আবেদন করি। অন্যদিকে আমার পিতার দ্বিতীয় স্ত্রী সখিনা বেগমের আগের পক্ষের( হাটানো) ছেলে আয়ুব আলী ও ১২-০৬-২০২৬ তারিখ ওয়ারেশ সনদ পাওয়ার আবেদন করে। দুটি আবেদনের মধ্যে আমার আবেদন সঠিক এবং সত্য এবং আয়ুব আলীর আবেদন সঠিক এবং সত্য নয় বলে প্রতিবেদন দেন সংশ্লিষ্ট ওয়ার্ড ইউপি সদস্য শহিদুল ইসলাম ও খুকুমণি। এছাড়া ও আমার অনুকূলে এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সুপারিশ করেন এরপর ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আমাদের ওয়ারেশ সনদ না দিয়ে দীর্ঘদিন তালবাহানা করে আসছে। ফলে ১৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বরাবর আরেকটি আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেয়ারম্যান কে নির্দেশ দেন। বর্তমানে ওয়ারেশ সনদ নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন উল্লেখ করে ভুক্তভোগী নবজান সরদার অভিযোগ করেন আয়ুব আলীর পিতার নাম মুনতাজ মোড়ল। তার যখন ৭ বছর বয়স তখন তার মাকে আমার পিতা চাঁদ আলী সরদার বিবাহ করেন। পিতার ৩ স্ত্রীর মধ্যে বর্তমানে একজন জীবিত রয়েছেন। পিতার রেখে যাওয়া সম্পত্তির ভাগ নিতে মিথ্যা তথ্য দিয়ে আয়ূব আলী ওয়ারেশ সনদ নেওয়ার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন গত মঙ্গলবার ফজরের নামাজের পূর্বে কে বা কারা আয়ুব আলীর রান্না ঘরের চালে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ফাঁসানোর অপচেষ্টার অংশ হিসেবে আমাদের জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ প্রসঙ্গে আয়ুব আলীর কোন মন্তব্য পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান জানিয়েছেন, ওয়ারেশ সনদের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে ওয়ারেশ সনদ প্রদান করা হবে।





অপরাধ এর আরও খবর

মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক
মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি মাগুরায় ১৫০ ভরি স্বর্ণ ডাকাতির পর ভাগাভাগি নিয়ে বিরোধ, সাকের হত্যায় ২০ লাখ টাকার চুক্তি
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার নড়াইলে হারিয়ে যাওয়া ৩৫ টি মোবাইল ফোন উদ্ধার
পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২ পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার ও আটক ২
মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)