শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা
৩ বার পঠিত
শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

---মাগুরা প্রতিনিধি: মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) পৃথক সময়ে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিক্ষার্থী হলেন, মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন(১৯) এবং একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। সে মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।
অন্যদিকে, অনন্যা শিকদার কুলিয়া-কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনিও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। পরিবারের সদস্যদের অগোচরে শনিবার বেলা সাড়ে ১১টা ৩০ মিনিটের দিকে নিজ ঘরে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। স্থানীয় এক পল্লিচিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি অপমৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩ নড়াইলে চোরাইকৃত ৪টি ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৩
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মাগুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা পাইকগাছায় চার ঔষধ ফার্মেসীকে ১৮ হাজার টাকা জরিমনা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি; থানায় অভিযোগ
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)