বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; তিনজন আটক
পাইকগাছা প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় ফোনে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা দুটি মামলায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে বাগেরহাটের রামপাল থানার শরাপপুর গ্রামের বাড়ি থেকে আলোচিত গ্রেনেড বাবু ওরফে ডন বাবু ওরফে মোল্লা ইয়ামিন, তাঁর মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) আটক করা হয়।
পুলিশ জানায়, ২৭ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের রামপাল থানা পুলিশের সহযোগিতায় একই এলাকার শরাফপুর থেকে গ্রেনেড বাবু দম্পতি ও একই সাথে তার মা’কে গ্রেফতার করা হয়। গ্রেনেড বাবু শরাফপুরের মোল্লা ইব্রাহিমের ছেলে।
পুলিশ জানান, স্ত্রী’র সিম ব্যবহার করে গ্রেনেড বাবু ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতি’র সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তারের কাছে ১০ লাখ টাকা এবং সমিতির সম্পাদক এডভোকেট আক্কাছ আলীর কাছে ৫ লাখ টাকা চাঁদাদাবি করেন। দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হলে জীবন নাশের হুমকিও দেওয়া হয় তাদের।
পুলিশ আরো জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসনারা বিনতে আহমেদ এর কাছেও মোবাইলে হুমকি দিয়ে চাঁদাদাবি করা হয়।
পৃথক ঘটনায় সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সম্পাদক এডভোকেট আক্কাস আলি ২৭ অক্টোবর থানায় পৃথক দুটি চাঁদাবাজির মামলা করেন, যার নং-২৭ ও ২৮। অন্যদিকে ডাঃ আহসানারা বিনতে আহমেদ সাধারণ ডায়েরি করেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুর রহমান জানান, মোবাইলে কথোপকথনের সুত্র ধরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওসি স্যারের নেতৃত্বে গ্রেনেড বাবু ও তার স্ত্রী সহ বাবুর মাকে গ্রেফতার করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, গ্রেনেড বাবুর বিরুদ্ধ দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ অন্যান্য ধারায় একাধিক মামলা আছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির বলেন, এ চক্রটি গ্রেনেড বাবু পরিচয়ে ডাক্তার ও দু’আইনজীবীর কাছে মোবাইলে চাঁদাদাবি করে প্রাণনাশের হুমকি দেয়। এঘটনায় থানায় দায়েরকৃত মামলায় গ্রেনেড বাবু পরিবারের ৩ জন কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা। এ চক্রের সাথে আর যারা জড়িত তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।






পাইকগাছা থানা পুলিশের অভিযানে আটক ২
নড়াইলে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
নড়াইলে ভবনের ছাদ থেকে ভ্যানচালক দুই হাত বাঁধা মরদেহ উদ্ধার
মাগুরা সরকারি কলেজে বোমাসদৃশ বস্তু উদ্ধার, আতঙ্কে শিক্ষার্থীরা
নড়াইলে মাছের ঘেরের আড়ালে মামা-ভাগ্নের ইয়াবার কারবার
পাইকগাছায় কলেজের প্রধান ফটক তালাবদ্ধ; নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট লেখা পোস্টার
পাইকগাছায় মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা আদায়
পাইকগাছায় ওয়ারেশ সনদ নিয়ে ভোগান্তির অভিযোগ
মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা
নড়াইলে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা নিহত, ছেলে পলাতক 