শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
খুলনার পাইকগাছায় স্বামীর উপর অভিমান করে গলায় ওড়না পেচিয়ে বট গাছের ডাল গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে। পাইকগাছা উপজেলাধীন লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের গোলাম রসুলের স্ত্রী রহিমা বেগম(৩৮) গাছের সাথে আত্মহত্যা করেন।
জানাযায়, উপজেলার লস্কর ইউনিয়নের লস্কর গ্রামের গোলাম রসুলের স্ত্রী রহিমা বেগম (৩৮)কে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির সামনে প্রতিবেশী খালেক গাজীর বট গাছের ডালের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখে শাশুড়ি রাবেয়া বেগম চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে গাছ থেকে নামায়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রাত সাড়ে ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রহিমা বেগমের স্বামী বাজার থেকে ছোট মাছ ক্রয় করে বাড়িতে আসলে,স্বামীর সাথে ছোট মাছ নিয়ে কথার কাটাকাটি হয়। এ ঘটনায় অভিমানে আত্মহত্যা করতে পারেন বলে মনে করা হয়।






পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ 