শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ
১৬ বার পঠিত
শনিবার ● ২৮ নভেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরি; থানায় অভিযোগ

---খুলনার পাইকগাছায় এক স্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে বাড়ির দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, ২৫ হাজার ৫০০ টাকা ও এটিএম কার্ডসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

উপজেলার ৯ নম্বর চাঁদখালী ইউনিয়নের কাওয়ালী গ্রামে স্কুল শিক্ষিকা সায়লা ইসলামের বাড়িতে ২৫ নভেম্বর দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মোঃ আমিনুল ইসলামের মেয়ে।

ঘানায় অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে পরিবারের সদস্যরা বাড়ির দোতলা ভবনের বিভিন্ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে অবস্থানরত এক ইমাম সাহেব ঘুম থেকে উঠে নিচতলার বাথরুমের উত্তর পাশের দরজার তালা ভাঙা দেখতে পান। পরে বিষয়টি তিনি সায়লার মাকে জানান।

তিনি ঘুম থেকে উঠে নিজের শয়নকক্ষের তালাও ভাঙা দেখতে পান। এরপর পরিবারের অন্য সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের ভেতরে মালামাল তছনছ ও এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় স্টিলের আলমারির ড্রয়ারে রাখা নগদ ২৫ হাজার ৫০০ টাকা, ৫ আনা ওজনের দুই জোড়া স্বর্ণের কানের দুল, ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি ও ১ আনা ওজনের একটি স্বর্ণের নাকফুল চুরি হয়েছে। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এ ছাড়া কৃষি ব্যাংকের পাইকগাছা শাখার একটি এটিএম কার্ডসহ সাংসারিক বিভিন্ন জিনিসপত্রও চুরি হয়েছে।

পরিবারের ধারণা, অজ্ঞাতনামা চোরেরা বাথরুমসংলগ্ন দরজা ও শয়নকক্ষের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে স্টিলের আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সায়লা ইসলাম ২৭ নভেম্বর শুক্রবার পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই পিংকু মন্ডল জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)