রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবিরকে ক্রেস্ট প্রদান
খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবিরকে ক্রেস্ট প্রদান
জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির কে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে। ২২ নভেম্বর রোববার খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে অক্টোবর মাসের মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আওয়াল কবিরকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার স্বরূপ প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক। অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক ও ডিএসবি, আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)’র সঞ্চালনায় উক্ত মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), মোঃ সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শেখ আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ বাবুল হোসাইন হাওলাদার। এছাড়া খুলনা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এএসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এসআই, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআইসহ জেলার সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্ট ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হয়।
এছাড়াও সভায় খুলনা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উ’দ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার সরকার ওমর ফারুক।






মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত 